কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ এ ০৫:৫৬ PM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
বিষয়ঃ ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
|---|---|---|---|---|---|---|
| ক্রমিক নং | ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম | সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ | সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ | সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না | সেবার লিংক | মন্তব্য |
| ০১. | ওয়েবসাইট পুনঃগঠন | এ কার্যালয়ের ওয়েবসাইট পুনঃগঠনের ফলে নিয়োগসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। | আছে | হ্যাঁ | - | |
| ০২. | সিসি টিভি স্থাপন | অফিস প্রাঙ্গণে সিসি টিভি সংযোজন করার ফলে অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। | আছে | হ্যাঁ | - | - |
| ০৩. | এসএসসি ও এইচএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা | সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত এ কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন কর্মকর্তা-কমচারীদের এসএসসি ও এইচএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সংবর্ধনা প্রদানের ফলে শিক্ষা ও সৃজনশীল কাজে অধিক আগ্রহী হবে। | আছে | হ্যাঁ | - | - |
| ০৪. | অনলাইন নিয়োগ কার্যক্রম | এ কার্যালয়ের নিয়োগ কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার কারণে নিয়োগপ্রার্থীরা সহজে অনলাইনে চাকরির আবেদন করাসহ প্রবেশপত্র প্রিন্ট করতে সম্ভব হচ্ছে। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে নিয়োগপ্রার্থীদের নিকট লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জানানো সম্ভব হচ্ছে। | আছে | হ্যাঁ | - | |
| ০৫. | বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের নিমিত্ত ডেটা ম্যানজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টকরণ | এ কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত যাবতীয় তথ্য ও চাকরির সকল ইতিবৃত্ত সংরক্ষণের নিমিত্ত ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন করা হলে, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের যেকোন সময় চাকরি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় তথ্য অতি অল্প সময়ে সরবরাহ করা সম্ভব হবে। | - | - | - | কার্যক্রম চলমান |